MNB News
১৩ ডিসেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন, সিসিটিভিতে ধরা পড়ল মুখোশধারী যুবক

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যালয়ের নিচতলার একটি স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখে মাস্ক পরা এক যুবক দেওয়াল টপকে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওই যুবক নির্বাচন অফিসের পশ্চিম পাশের প্রাচীর বেয়ে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোররুমের ভেতর থেকে আগুনের শিখা দেখা যায়। এরপর অভিযুক্ত ব্যক্তি একই পথে বের হয়ে পালিয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, দুর্বৃত্ত জানালার কাঁচ ভেঙে বা খুলে স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় অফিসের দারোয়ান হামিম ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করলে হামলাকারী দ্রুত সরে যায়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ২০০৮ ও ২০০৯ সালের ভোটার তালিকার দ্বিতীয় ফরমগুলো পুড়ে গেছে। পাশাপাশি একটি অচল ডেস্কটপ সিপিইউসহ কিছু অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নির্বাচন অফিসের নিরাপত্তা আরও জোরদারের আশ্বাস দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় ঘটেনি। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০