MNB News
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ দিন ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকছে। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল সোমবার খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ফেব্রুয়ারিতে মাসের শুরুর দিনেই স্কুল–কলেজে মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ছিল। এরপর নির্বাচন উপলক্ষে ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ পর্যন্ত বন্ধ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষিত হয়েছে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা–কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ১১ ও ১২ ফেব্রুয়ারির পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকেরা সাধারণ ছুটি পাবেন। ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকেরা টানা তিন দিন ছুটি পাবেন।

স্কুলের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটির মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ শুরু হবে শিক্ষা কার্যক্রম। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। দুর্গাপূজায় এবার পাঁচ দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমায় এক দিন, ফাতেহা–ই–ইয়াজ দহমে এক দিন ছুটি আছে।

এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার–অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিন্স’ সিনেমার নতুন পোস্টার, আর মাত্র ১৬ দিন!

বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেলের দাম বাড়ল ১৩ শতাংশ

খামেনিকে হত্যায় ‘৩০টি বোমা’ ফেলা হয়

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মির্জা আব্বাসের এপিএস হলেন মিজানুর রহমান

১০

প্রতিবেশীর সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল গৃহবধূর

১১

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে আহত ১৬

১২

মাদ্রাসা বোর্ডে ৮ম শ্রেণিতে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

১৩

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

১৪

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

১৫

ঋতুপর্ণাদের ফিজিওর খোঁজে বাফুফে

১৬

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

১৭

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক পলাতক

১৮

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক

১৯

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

২০