MNB News
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদ্রাসা বোর্ডে ৮ম শ্রেণিতে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

মাদ্রাসা শিক্ষার দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় এবার মোট ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি বা ট্যালেন্টপুলে নির্বাচিত হয়েছে ৩ হাজার ৩৫৪ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৮২৬ জন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

জানা গেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৪০০ নম্বরের ভিত্তিতে নেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই শ্রেণিতে বৃত্তি দেওয়া হয়েছে।

মাদ্রাসা বোর্ড সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩৫৪ জন সর্বোচ্চ মেধার ভিত্তিতে ট্যালেন্টপুলে স্থান পেয়েছে। অন্যদিকে ৭৮২৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং এককালীন বাৎসরিক ৫৬০ টাকা অনুদান পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং এককালীন ৩৫০ টাকা অনুদান পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসের এপিএস হলেন মিজানুর রহমান

প্রতিবেশীর সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল গৃহবধূর

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে আহত ১৬

মাদ্রাসা বোর্ডে ৮ম শ্রেণিতে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

ঋতুপর্ণাদের ফিজিওর খোঁজে বাফুফে

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক পলাতক

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক

১০

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

১১

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক শহীদ

১২

২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন

১৩

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভাইরাস, একে একে মারা যাচ্ছে বাঘ

১৪

মোবাইল চোর সন্দেহে ৫ জনকে কুপিয়ে জখম, যুবক আটক

১৫

সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

১৬

বাড়বে রাতের তাপমাত্রা

১৭

পবিত্র মাহে রমজানে মোবাইল আসক্তি কমাবেন যেভাবে

১৮

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

১৯

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

২০