প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন এস. এম. মিজানুর রহমান (মিজানুর রহমান সোহেল)।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের ইচ্ছা অনুযায়ী এস. এম. মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে থাকা পর্যন্ত অথবা মিজানুর রহমানকে ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করা পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।