MNB News
৩১ মার্চ ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কীভাবে নিরসনে করা যায় সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাক্ষতেকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয় তা কীভাবে নিরসন করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, উদাহরণ হিসেবে দেখা গেছে রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য ১০০ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। এই সমস্যাগুলো অ্যাড্রেস করে মাননীয় প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।

শিক্ষামন্ত্রীর পরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১০

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১১

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১২

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৩

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

১৪

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারীকে হত্যা, যা বললেন ট্রাম্প

১৫

আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

১৬

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

১৭

যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে : দেব

১৮

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

১৯

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

২০