MNB News
৩১ মার্চ ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কণ্ঠ হারিয়ে নীরব অলকা ইয়াগনিক!

একসময় বলিউডের প্লেব্যাক জগতে নিজের কণ্ঠে রাজত্ব করেছেন অলকা ইয়াগনিক। চার দশকের বেশি সময় ধরে অসংখ্য সুপারহিট গানে নায়িকাদের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই থেমে গেছে সেই সুরেলা যাত্রা-শ্রবণশক্তি হারিয়ে এখন কার্যত নীরব এই বর্ষীয়ান গায়িকা।

২০২৪ সালে এক বিবৃতির মাধ্যমে নিজেই নিজের অসুস্থতার কথা জানান অলকা। একটি ভাইরাল সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন তিনি। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। হঠাৎ করেই গান শোনা ও গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন এই গায়িকা, যা তার দীর্ঘ সংগীতজীবনে বড় ধাক্কা হয়ে আসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ফলে এখনো গানে ফেরা সম্ভব হচ্ছে না। তার ভাষায়, গীতিকার ও সুরকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব পেলেও বর্তমান পরিস্থিতিতে গান গাওয়া তার পক্ষে সম্ভব নয়।

অসুস্থতার শুরুর অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একদিন বিমান থেকে নামার সময় আচমকাই অনুভব করেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকদের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণে স্নায়ুর জটিল সমস্যার কারণে তার শ্রবণশক্তি কমে গেছে।

অলকার এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েন তার ভক্তরা। একই সঙ্গে সবাইকে সচেতন করে তিনি বলেন, শ্রবণশক্তির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে উচ্চ শব্দ থেকে দূরে থাকা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।

এদিকে গায়িকার জন্মদিনে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। ভক্তদের প্রত্যাশা-সব বাধা কাটিয়ে আবারও সেই চেনা কণ্ঠে ফিরবেন প্রিয় শিল্পী।
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির পাশে ট্রেনে কাটা পড়ে যমজ ভাই নিহত

কৃষক ও ফ্যামিলি কার্ডে নগদ সহায়তা: টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

বরগুনায় সিমেন্টবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

ইবি শিক্ষিকা হত্যা মামলায় সেই কর্মচারী কারাগারে

ফুটপাতের উচ্ছেদ অভিযানে বাসস্থান হারালেন ‘অশীতিপর’ নাঈমুদ্দিন

ম্যারাডোনার বাড়ি এখন ‘দরিদ্রদের স্যুপ ঘর’

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

লুবাবার বিয়ের জন্য তার বাবা-মায়ের শাস্তি দাবি

হাদি হত্যা: সিবিয়ন ও সঞ্জয়ের জামিন আবেদন নাকচ

১০

সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিলেন পরীমণি

১১

তিন ঘণ্টায় ২ ম্যাচে নামছে বাংলাদেশ

১২

চলতি মাসে আরও ২ জেলায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ভারতে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’!

১৪

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে : ডিআইজি ট্রাফিক

১৫

ডোলান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন : ইরা‌নি রাষ্ট্রদূত

১৬

চিরায়ত ধারায় পহেলা বৈশাখ উদযাপিত হবে : সংস্কৃতিমন্ত্রী

১৭

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

১৮

কণ্ঠ হারিয়ে নীরব অলকা ইয়াগনিক!

১৯

জ্বালানি তেল সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

২০