MNB News
৩১ মার্চ ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না, শুধু চালক ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অ্যাম্বুলেন্স চালক মোল্লা সোহাগ বলেন, আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড়ে যাই। সেখান থেকে অফিসের উদ্দেশে আবার রওনা হই। শিববাড়ি মোড়ে আসার পরে গাড়ি বন্ধ হয়ে যায়। বায়ে তাকিয়ে দেখি আগুনের তাপ। পেছন থেকে মাথার দিকে আগুনের তাপ লাগে। আগুনের তাপে পেছনের কিছুটা চুলও পুড়ে যায়। দ্রুত গাড়ি থেকে নেমে অফিসের স্যারকে ফোনে জানাই। জানানোর পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫-১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ওভার হিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়িটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে আগুন লেগে যায়।

আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির পাশে ট্রেনে কাটা পড়ে যমজ ভাই নিহত

কৃষক ও ফ্যামিলি কার্ডে নগদ সহায়তা: টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

বরগুনায় সিমেন্টবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

ইবি শিক্ষিকা হত্যা মামলায় সেই কর্মচারী কারাগারে

ফুটপাতের উচ্ছেদ অভিযানে বাসস্থান হারালেন ‘অশীতিপর’ নাঈমুদ্দিন

ম্যারাডোনার বাড়ি এখন ‘দরিদ্রদের স্যুপ ঘর’

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

লুবাবার বিয়ের জন্য তার বাবা-মায়ের শাস্তি দাবি

হাদি হত্যা: সিবিয়ন ও সঞ্জয়ের জামিন আবেদন নাকচ

১০

সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিলেন পরীমণি

১১

তিন ঘণ্টায় ২ ম্যাচে নামছে বাংলাদেশ

১২

চলতি মাসে আরও ২ জেলায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ভারতে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’!

১৪

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে : ডিআইজি ট্রাফিক

১৫

ডোলান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন : ইরা‌নি রাষ্ট্রদূত

১৬

চিরায়ত ধারায় পহেলা বৈশাখ উদযাপিত হবে : সংস্কৃতিমন্ত্রী

১৭

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

১৮

কণ্ঠ হারিয়ে নীরব অলকা ইয়াগনিক!

১৯

জ্বালানি তেল সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

২০