MNB News
২ এপ্রিল ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যেসব দেশ হরমুজ দিয়ে তেল আনে তাদেরই দায়িত্ব নিতে বললেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ভাষণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কথাও উঠে এসেছে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখান দিয়ে কোনো তেল আনে না, ভবিষ্যতেও আনবে না। ফলে যেসব দেশ হরমুজ দিয়ে তেল আনে তাদেরই দায়িত্ব নিতে বলেছেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, “হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো তেল আনে না এবং ভবিষ্যতেও আনবে না। আমাদের এটির প্রয়োজন নেই… বিশ্বের যেসব দেশ হরমুজ দিয়ে তেল পায় তাদেরই অবশ্যই এই প্রণালির দায়িত্ব নিতে হবে। তাদের এই প্রণালিকে সযত্নে রক্ষা করতে হবে। তাদের এটি আকড়ে ধরে সযত্নে রাখতে হবে।”

যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এমনিতেই হরমুজ খুলে যাবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। কারণ ইরানকে এখান দিয়ে তেল আনতে হবে, যেহেতু তাদের দেশকে পুনর্গঠন করতে হবে। আর হরমুজ খুললে জ্বালানির দামও কমে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যখন এই সংঘাত বন্ধ হবে। হরমুজ প্রণালি এমনিতেই খুলে যাবে। এটি এমনিতেই খুলবে। তারা (ইরান) এখান দিয়ে তেল বিক্রি করতে চাইবে, কারণ তাদের দেশকে পুনর্গঠনের চেষ্টা করতে হবে। যুদ্ধ শেষ হলে জ্বালানির সরবরাহ বাড়বে এবং গ্যাসের দাম দ্রুত সময়ে কমে যাবে। শেয়ারের দাম দ্রুত উপরে উঠবে।”

এদিকে ট্রাম্প তার ভাষণে হুমকি দিয়েছেন, আগামী দুই সপ্তাহ ইরানে তারা ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১০

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১১

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১২

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৩

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

১৪

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারীকে হত্যা, যা বললেন ট্রাম্প

১৫

আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

১৬

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

১৭

যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে : দেব

১৮

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

১৯

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

২০