MNB News
৫ এপ্রিল ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। সেসময় সেচ পাম্পের ছিড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুতায়িত হন।তার পাশের জমিতে থাকা চাচাতো ভাগ্নে নুর আলম বাবু উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুইজনই মারা যান। মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

একই গ্রামের কৃষক আসাদুল ইসলাম বলেন, আমি অন্য মাঠে কাজ করছিলাম। লোকজনের ছুটাছুটি দেখে দৌড়ে এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তারা আপন চাচাতো মামা-ভাগ্নে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন কৃষক মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১০

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১১

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১২

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৩

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

১৪

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারীকে হত্যা, যা বললেন ট্রাম্প

১৫

আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

১৬

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

১৭

যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে : দেব

১৮

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

১৯

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

২০