MNB News
৬ এপ্রিল ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রশাসনের ১৪৪ ধারা ভেঙে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের চকবাজার এলাকায় জেলা ইন্ডস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ (আইবিডব্লিউএফ) বিভিন্ন ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল ও সাধারণ ব্যবসায়ীদের ব্যানার নিয়েও অনেকেই অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ’র জেলা কমিটির সেক্রেটারি নিজাম উদ্দিন মাহমুদ, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, শহর সভাপতি নাসির উদ্দিন, বিপিএইচসিডিওএ’র সহ সভাপতি নুরুল হুদা ও ব্যবসায়ী শামছুল ইসলাম প্রমুখ।

ব্যবসায়িক সংগঠনের নেতা নিজাম উদ্দিন মাহমুদ বলেন, আমাদের সভাপতি শহিদুল্লাহ নামাজ পড়ে বের হতেই তাকে অতর্কিতভাবে হামলা হয়েছে। এটি সুপরিকল্পিত। তার বুকে লাথি মারা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আশা করি, প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করবেন।

বিপিএইচসিডিওএ’র নেতা নুরুল হুদা বলেন, আধুনিক হাসপাতালের ডিএমডি শহিদুল্লাহ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। চকবাজার এলাকায় তার অফিস রয়েছে। প্রতিদিনের মতো তিনি চকবাজার মসজিদে আছর নামাজ পড়ে বের হলে তার ওপর হামলা হয়। একটি কুচক্রীমহল লক্ষ্মীপুরকে অশান্ত করতে চায়।

ব্যবসায়ী শামছুল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক শহিদুল্লাহর ওপর হামলা চালানো হয়েছে। ব্যবসায়ীদের গায়ে হাত দিয়ে সুন্দর পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে জুলাই ফাইটার্সের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে জুলাই ফাইটার্স ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নিরব বলেন, ভিডিওতে আমরা দেখেছি শহিদুল্লাহসহ কয়েকজন মুসল্লিদেরকে মারার জন্য তেড়ে যায়। তাদের সংঘবদ্ধ অনেকেই মসজিদের ঢুকে পড়ে। তাৎক্ষণিক মুসল্লি ও বাজারের ব্যবসায়ীরা তাকে প্রতিহত করে।

সোমবার ১১টা ২৪ মিনিটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, এখনও ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ১৪৪ ধারা উঠানো হবে। মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য বলেন।

সোমবার ১১টা ২৬ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ১৪৪ ধারা গতকালকেই শেষ হয়েছে। এ বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বলব।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী নেতা হাবিবুর রহমান ফাহিমকে মারধর ও জুলাই ফাইটার্সের নেতা আকবর হোসেন মুন্নার ওপর হামলার অভিযোগে দুপক্ষ রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের চকবাজার এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। এতে বিকেলে সাড়ে ৪টা থেকে অনির্দষ্টকালের জন্য সদর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে। এ ঘটনায় বাজারে মাইকিংও করা হয়। এরপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সময় নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে মিছিল করে। এসব ঘটনার সময় ব্যবসায়ী শহিদুল্লাহ মারধরের শিকার হন।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

১০

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

১১

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

১২

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

১৩

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

১৪

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

১৫

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১৬

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১৭

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১৮

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৯

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

২০