MNB News
৮ এপ্রিল ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইরান

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসতে ইরানের সরকারি প্রতিনিধিদের আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে আসার যে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান, তা গ্রহণ করেছে তেহরান। সেই অনুযায়ী আগামী ১০ এপ্রিল ইসলাবাদে যাচ্ছেন ইরানের প্রতিনিধিরা।

আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিবৃতিতে কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে নিজেদের লক্ষ্য অর্জনের পর দুই সপ্তা আলেচনায় বসতে সম্মত হয়েছে ইরান।”

এক বিবৃতিতে কাউন্সিল বলেছে, “যুদ্ধক্ষেত্রে নিজেদের উদ্দেশ্য অর্জনের পর ইরান দুই সপ্তাহের জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছে।”

“তবে (সংলাপের জন্য) ইসলামাবাদের যাওয়ার মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। চূড়ান্ত যুদ্ধবিরতি নির্ভর করছে ইরানের শর্তগুলো কতখানি রক্ষা করা হচ্ছে— তার ওপর”, বলা হয়েছে ইরানি কাউন্সিলের বিবৃতিতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর পাকিস্তানকে মধ্যস্ততাকারীর ভূমিকায় আসার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্চের ইরানকে ১৫ পয়েন্টের একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট; ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরে তিনি সেটির একটি সংশোধিত সংস্করণ পাঠান। সেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির উল্লেখ ছিল।

ইরান সেই প্রস্তাব পর্যালোচনা করে মঙ্গলবার দুই সপ্তাহ যুদ্ধবিরতির পক্ষে মত দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পও তা মেনে নেন।

তবে যুদ্ধবিরতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ১০টি শর্ত সম্বলিত প্রস্তাবনা দিয়েছে ইরান। মধ্যস্ততাকারী পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে।

এর আগে মার্চের মাঝামাঝি ইরানকে ১৫টি শর্ত সম্বলিত একটি সমঝোতা প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র; কিন্তু ইরান তা প্রত্যাখান করায় সেটি খানিকটা সংশোধন করে ফের ইরানে পাঠানো হয়। সংশোধিত প্রস্তাবে ৪৫ ‍দিনের যুদ্ধবিরতি এবং এই বিরতির সময়ে স্থায়ী যুদ্ধাবসান নিয়ে সংলাপের উল্লেখ ছিল।

নতুন প্রস্তাবটি কয়েক দিন পর্যালোচনার পর ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং তাতে সায় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার কিছু সময় পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানান। ইসলামাবাদে সংলাপ শুরুর দিন হিসেবে ১০ এপ্রিল শুক্রবারকে প্রস্তাব করেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়েই পাাকিস্তানের এ প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১০

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১১

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১২

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৩

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

১৪

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারীকে হত্যা, যা বললেন ট্রাম্প

১৫

আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

১৬

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

১৭

যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে : দেব

১৮

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

১৯

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

২০