MNB News
৯ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ির মালিকরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে তারা মহাসড়ক অবরোধ করেন।

এ সময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীরা। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শহরের নিগি ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল থাকার পরেও তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। পরে তেল নিতে আসা বিভিন্ন যানবাহনের চালকেরা ক্ষুব্ধ হয়ে পাম্পের সামনে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বাসের যাত্রীরা। পরে ঘণ্টাখানেক পর পুলিশের সদস্যরা মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়ক অবরোধকারী মহাসিন মোল্লা নামে এক ব্যক্তি বলেন, এই পাম্পের পর্যাপ্ত তেল থাকার পরও আমাদের তেল দিচ্ছে না। পাম্প কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের কোনো একটা ঝামেলা রয়েছে। পাম্প ও প্রশাসনের ঝামেলার কারণে আমরা কেন তেল পাবো না। আমাদের তেল দেওয়া না হলে আমরা অবরোধ তুলব না।

নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, গতকাল সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আমরা সব ধরনের যানবাহনকে তেল দিয়েছি। আমাদের জনবল সংকট। পাঁচজন স্টাফের জায়গায় দুজন স্টাফ আমাদের রয়েছে। তারা সারাদিন কাজ করেছে। রাত ৮টার পর তেল দেওয়া বন্ধ করলে সদরের ইউএনও ও ট্যাগ অফিসার আমাদের স্টাফকে দিয়ে রাত ২টা পর্যন্ত জোর করে কাজ করিয়েছে। তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করানোর ফলে তারা সকালে পালিয়ে গেছে। যার কারণে আমরা তেল দিতে পারছি না।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজা বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা অবরোধ তুলে দিয়েছি। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১০

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১১

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১২

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৩

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

১৪

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারীকে হত্যা, যা বললেন ট্রাম্প

১৫

আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

১৬

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

১৭

যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে : দেব

১৮

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

১৯

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

২০