লন্ডন, ১৭ অক্টোবর — সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।
৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের গণবিক্ষোভের সময় তিনি নিরাপত্তা বাহিনীকে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে প্রায় ১,৪০০ জন নিহত হন বলে প্রতিবেদন দাবি করে।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের দেহ গুম, পুড়িয়ে ফেলা এবং আহতদের চিকিৎসাবঞ্চিত করার মতো অপরাধ সংঘটিত হয়েছে। আদালতে সাক্ষ্য দিয়েছেন সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি শেখ হাসিনার নির্দেশে অভিযান পরিচালনার কথা স্বীকার করেছেন বলে দাবি প্রতিবেদনে।