MNB News
১৬ এপ্রিল ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

উপমহাদেশের উইকেট বরাবরই কিছুটা স্পিন বান্ধব হয়। আর মিপুরের উইকেট তো রীতিমতো স্পিন স্বর্গ! যদিও গত সিরিজে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। তারপরও মিপুরের উইকেটে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে আসন্ন ওয়ানডে সিরিজে মিরপুরের উইকেটে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন কিউই অধিনায়ক টম লাথাম।

আজ মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লাথাম বলেছেন, ‘ভালো উইকেট মনে হচ্ছে। আগের সিরিজ, পাকিস্তান সিরিজ থেকে কিছু তথ্য নিচ্ছি। এখানে মানিয়ে নেওয়াটাই আসল ব্যাপার। ঢাকায় কয়েকদিন হলো এসেছি। মাঠে নামতে সবাই মুখিয়ে আছে, সাথে অভিজ্ঞতা অর্জন করতেও।’

সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এ প্রসঙ্গে লাথাম বলেন, ‘আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে। ব্যালান্স রাখতে হবে। বাংলাদেশের স্পিন এবং পেস দুই বিভাগই শক্তিশালী। দিনের খেলা এখানে আগেও অনেক হয়েছে। আমাদের মানিয়ে নিয়ে দেখতে হবে সামনে কী আসে।’

দলের তরুণদের নিয়ে লাথাম বলেন, ‘আমরা চাই তারা যেন তাদের স্কিলটা কাজে লাগায়। অবশ্যই আমরা চাই ছেলেরা ঘরোয়া ক্রিকেটে নিউজিল্যান্ডে নিজ নিজ দলের হয়ে যেভাবে খেলেছে, এখানেও যেন সেভাবেই খেলে। যদি তারা তা করতে পারে, তাহলে নিজেদের সুযোগটা কাজে লাগাতে পারবে। সবাই নিউজিল্যান্ডের হয়ে কখনও না কখনও খেলেছে। ফলে তারা জানে আন্তর্জাতিক ক্রিকেট কী জিনিস। হয়ত অনেক ম্যাচ খেলেনি। তবে এখানে বেশি বেশি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবে, আগামী দিনের জন্য প্রস্তুত করতে পারবে।’

‘এরকমটা আগেও হয়েছে। অনেকে আইপিএলে খেলার কারণে সিরিজ মিস করেছে। এবার তো পিএসএলও একসাথে হচ্ছে। এর ফলে অন্যদের সামনে সুযোগ আসছে। এটা নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। স্কোয়াড বড় করা যাচ্ছে। বেশি প্লেয়ার পাওয়া যাচ্ছে।’

এসএইচ/এইচজেএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০