MNB News
৩ নভেম্বর ২০২৫, ১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পের দাবি পৃথিবীকে ১৫০ বার পারমাণবিক অস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব!

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিবিএস নিউজের ’60 মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, যদিও দেশগুলো তা প্রকাশ্যে স্বীকার করছে না। তিনি আরও উল্লেখ করেন, এই দেশগুলোর পারমাণবিক কর্মসূচির কারণে পাল্টায় তিনি, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (৩ নভেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে বলেন, সিএবিএস নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেছেন।

গত রোববার সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান , উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে।

তিনি বলেন, চীন পরীক্ষা চালাচ্ছে “রাশিয়াও চালাচ্ছে, — কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না।”

উপস্থাপিকা নোরা ও’ডনেল যখন তাকে বলেন যে বর্তমানে একমাত্র  উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, তখনই ট্রাম্প পাল্টা মন্তব্য করে এই দাবি করেন।

যুক্তরাষ্ট্রকে ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা পারমাণবিক পরীক্ষা করছে না এবং তিনি চান না যে এমনটা হোক।

 ট্রাম্প প্রশ্ন তুলে বলেন, “আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটা কাজ করবে কী না?
পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়েও গর্ব করেন ট্রাম্প। তিনি  জানান, আমাদের কাছে — বিশাল পারমাণবিক শক্তি আছে,  যা অন্য কোনো দেশের নেই। যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে। রাশিয়ারও অনেক আছে,  রাশিয়া দ্বিতীয় স্থানে, আর তার থেকে অনেক পিছিয়ে চীন। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০