MNB News
৯ নভেম্বর ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেন’জুড়ে রুশ হামলা, নিহত ১১

সংগৃহীত ছবি

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে ৪৫০টির বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন আর ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছে অনেকে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

গত শুক্রবার রাতভর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে বলেন, রুশ হামলায় দেশটির পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।

আল–জাজিরা জানিয়েছে, এক রাতে ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত হয়েছেন মোট ১১ জন।

ইউক্রেনের বিমান বাহিনী শনিবার সকালে জানিয়েছে, শুক্রবার রাতে রাশিয়া ৪৫০টিরও বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে নয়টি ক্ষেপণাস্ত্র ও ৪০৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করেছে। দেশটি দাবি করেছে, ইউক্রেনের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শুক্রবার রাতে ইউক্রেনের ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০