MNB News
৯ নভেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উচ্চারণ নিয়ে কটাক্ষের শিকার, দীপিকা এখন এআইয়ের কণ্ঠস্বর!

সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকা দীপিকা পাডুকোন। অথচ একটা সময় ছিলো যখন নিজের উচ্চারণের আর কণ্ঠস্বর নিয়ে ঠাট্টার শিকার হয়েছিলেন। মজার ছলে সেই নায়িকা এবার প্রবেশ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে।

একাধিক দেশে তিনি যুক্ত হয়েছেন মেটা এআইয়ের নতুন কণ্ঠ হিসেবে। সিএনবিসির গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে দীপিকা এই অনুভবকে বলেছেন, ‘একটি রোমাঞ্চকর নতুন যাত্রা।’

শুরুর দিকের সময়ের স্মৃতিচারণা করে অভিনেত্রী জানান, তার যেই কণ্ঠস্বর একসময় উপহাসের পাত্র ছিলো, আজ সেটিই বিশ্বমঞ্চে উদযাপিত হচ্ছে।

তিনি জানান, ‘এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিলো যখন বলিউডে আমি সদ্য পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হতো।

সময়ের সঙ্গে বদলেছে সেসব । আমার কাছে এমন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।’

দীপিকা আরও বলেন, ‘আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনো নিতে পারবে না, তা হলো মানুষের আবেগ ও অনুভূতি।’

২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাডুকোনের। অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পোক্ত করে নিয়েছেন নিজের অবস্থান। প্রায় দেড় যুগের ক্যারিয়ার তার, এখন তিনি ৫০০ কোটিরও বেশি রুপির মালিক।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০