MNB News
১১ নভেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সকালের নাস্তা না করে ডেকে আনছেন না তো বিপদ?

সংগৃহীত ছবি

রাতে অনেকটা সময় না খেয়ে থাকার পর সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করে দিনের অনেকটা সময় কাটিয়ে দিচ্ছেন অনেকেই। সকালের নাস্তা কিন্তু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। অনেকের আবার ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো একবেলার খাবার বাদ দেয়ার প্রবণতাও রয়েছে। কেউ কেউ আবার ব্যস্ততার অজুহাতে সকালের নাস্তা না করেই কাজে বের হয়ে পড়েন। অনেকে আবার সকাল আর দুপুরের খাবার একসাথে খান। আর এভাবে ডেকে আনছেন না তো নিজের শরীরের বিপদ? জেনে নিন সকালে নাস্তা না করলে শরীরের কী কী ক্ষতি হয়-

 ওজন বেড়ে যায়
ওজন কমানোর জন্য সকালের নাশতা বাদ দিচ্ছেন কিন্তু এই অভ্যাসই উল্টো আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে। কারণ সকালে না খেয়ে থাকার ফলে দুপুরের আগেই আপনার অনেকটা ক্ষুধা লেগে যায়। ফলে আপনি দুপুরের খাবারে অনেক বেশি খেয়ে ফেলেন। এছাড়াও একটু পর পর খাবার খাওয়ার ইচ্ছে হতে থাকে। যে কারণে শরীরে জমা হয় বাড়তি ক্যালোরি। ফলে ওজন বৃদ্ধি পায়।

 হৃদরোগের ঝুঁকি বাড়ে
বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই রোগের ঝুঁকি আরও বেড়ে যায় যখন আপনি সকালের খাবার বাদ দেন। কারণ সকালের খাবার বাদ দিলে ওবেসিটি, হাই ব্লাড সুগার, হাইপার টেনশন, হাই কোলেস্টেরলের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। সেখান থেকে দেখা দেয় হৃদরোগ।

 ডায়াবেটিস হতে পারে
নিয়মিত সকালের খাবার যদি আপনি বাদ দিতে থাকেন তবে একটা সময় টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ নিয়মিত ব্রেকফাস্ট বাদ দিয়ে গেলে শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

 মাইগ্রেন হতে পারে
যারা মাইগ্রেনের মতো সমস্যায় ভুগছেন তারা একটু খেয়াল করে দেখবেন কি, ব্রেকফাস্ট নিয়মিত খাওয়া হয় কি না? উত্তর যদি ‌‌‘না’ হয় তবে হতে পারে আপনার মাইগ্রেনের জন্য অন্যতম দায়ী এই সকালের খাবার না খাওয়ার অভ্যাস। কারণ এই অভ্যাসের কারণে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। সেখান থেকে হতে পারে মাইগ্রেন। তাই নিয়মিত সকালের খাবার খাওয়া জরুরি।

 মুড সুইং
সকালের খাবার বাদ দিলে বা বলা যায় খালি পেটে থাকলে আমাদের মন ও মেজাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যে কারণে আপনার স্বভাব হয়ে উঠতে পারে খিটখিটে। আপনি অল্পতেই রেগে যেতে পারেন। শক্তির ঘাটতি দেখা দিতে পারে। অবসাদ ও ক্লান্তি হতে পারে সঙ্গী।

 স্মৃতিভ্রষ্টতা ও শক্তির ঘাটতি
সকালের নাশতা না করলে স্মৃতিশক্তি ও শারীরিক শক্তির ঘাটতি দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাশতা করেন না তারা অবসাদে ভোগেন এবং সহজে ভুলে যান। সকালের খাবার এড়ালে শারীরিক শক্তি কমে যেতে পারে, যা স্মৃতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 চুলের ক্ষতি
যারা চুলের যত্ন নেন বা মাথার চুল ধরে রাখতে চান, তারা সকালের নাশতা বাদ দেবেন না। নাশতা এড়ালে শরীরে প্রোটিনের মাত্রা কমে যায়, যা চুলের অন্যতম উপাদান কেরাটিনের মাত্রায় প্রভাব ফেলে। কেরাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়, চুল পড়া শুরু হয়।

 হজমশক্তি কমায়
রাতের খাবার খাওয়ার পর থেকে ৮-১০ ঘণ্টা, একটা দীর্ঘ সময় পর্যন্ত পেট খালি থাকে। সকালে নাশতা করলে তাই তাড়াতাড়ি হজম হয়ে যায়। যারা সকালে নাশতা করেন না বা দেরিতে করেন তাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বা খাবার দেরিতে হজম করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০