MNB News
১৯ নভেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে দুই গ্রামের দন্দ্বে সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

বুধবার (১৯ নভেম্বর) সকাল প্রায় সাড়ে ৭টার দিকে তুচ্ছ কথাকাটাকাটির জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীর প্রতি অবমাননাকর আচরণ করেন সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর দুই ছেলে—আব্দুল হক ও মোস্তাই। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি দ্রুত গোষ্ঠীগত রূপ নিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মারামারিতে চান্দালীর অনুসারী দলের ৮ জন এবং আব্দুল হকদের পক্ষের ৭ জনসহ মোট ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বেশিরভাগ আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। কেউ আনুষ্ঠানিক অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০