MNB News
২০ নভেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতের মনোনয়ন প্রক্রিয়ার, তালিকায় আসছে বহু চমক!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ব্যাপক রদবদলের উদ্যোগ নিয়েছে।

দলের বিশ্বস্ত সূত্রগুলোর দাবি—জামায়াত এবার বিভিন্ন পেশাজীবী, নারী নেতৃত্ব, অমুসলিম সদস্য, জুলাই আন্দোলনের কর্মী এবং তরুণ ছাত্র প্রতিনিধিদের মনোনয়নের আওতায় আনতে চায়।

এর আগে চলতি বছরের শুরুতে ৩০০ আসনের একটি প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছিল, যা তখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সবগুলো আসনে মনোনীত প্রার্থীদের মাঠে সক্রিয় প্রচারণা এবং দীর্ঘদিনের সাংগঠনিক উপস্থিতির কারণে তাঁরা ইতোমধ্যেই ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন।

জামায়াত পাশাপাশি জুলাই আন্দোলনের সনদ, নির্বাচন-পূর্ব গণভোট, আনুপাতিক প্রতিনিধিত্বে ভোট ব্যবস্থা চালু, সমান রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং জুলাইয়ের সহিংসতার বিচার প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে আটটি দলের সঙ্গে যৌথ আন্দোলনও চালাচ্ছে। শরিক দলগুলোর মধ্যে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দলীয় নেতাদের মতে, আসন বণ্টন এবার হবে ‘জয়ের সম্ভাবনা’ এবং ‘মাঠের বাস্তবতা’ বিচার করে।

দলটির লক্ষ্য—জোটের অংশীদার দলগুলোর প্রতিনিধিদের পাশাপাশি ইসলামী আদর্শে বিশ্বাসী নেতৃত্বকে সংসদে পাঠানো। পূর্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ঘোষণা করেছিলেন, প্রয়োজনে শরিকদের জন্য ১০০টি আসন পর্যন্ত ছেড়ে দেওয়া হতে পারে।

তবে বর্তমানে আলোচনা হচ্ছে—যে প্রার্থীরা তাদের এলাকায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেখানে তাঁকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উইংয়ের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন—শরিক দলগুলো এখন আর আসন ভাগাভাগিকে মূল বিষয় হিসেবে দেখছে না; বরং ইসলামপন্থি রাজনীতির অগ্রগতি এবং সম্ভাব্য জয় নিশ্চিত করাকেই অগ্রাধিকার দিচ্ছে।

এ ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিদেরও প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সম্ভাব্য নতুন মুখ
দলের আলোচ্য তালিকায় এবার চারজন সাবেক বিশ্ববিদ্যালয় উপাচার্যের নাম বিবেচনায় রয়েছে। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত তিনজন ভিপি, দুইজন জিএস এবং আরও কয়েকজন ছাত্রনেতাও মনোনয়নের জন্য উঠে এসেছেন।

জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজনকেও নির্দিষ্ট আসনে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কুষ্টিয়ার একটি আসনে জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত বলে জানা গেছে।

জুলাই আন্দোলনের পর অমুসলিম সম্প্রদায়ের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা বেড়ে গেছে বলে দলটির দাবি। ধর্মীয় উপাসনালয় ও সম্পত্তির নিরাপত্তা রক্ষায় দলটিকে তারা নির্ভরযোগ্য মনে করছে। এ কারণে আসন্ন তালিকায় এক উপজাতি প্রার্থীও যুক্ত হতে পারেন।

এ ছাড়াও আগের তালিকায় নারীর উপস্থিতি না থাকলেও, চূড়ান্ত তালিকায় শিক্ষিত ও পরিচিত কয়েকজন নারী প্রার্থী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০