ববি প্রতিনিধি : শাহিদ খান
২৪ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিএস পরীক্ষার রুটিনে বৈষম্য প্রতিবাদে ববি শিক্ষার্থীরা!

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বৃদ্ধির দাবিতে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড় ঘণ্টা ধরে প্রধান ফটকের সামনে এই অবরোধ চলায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধে অংশ নেওয়া প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা জানান, পিএসসির ঘোষিত নতুন লিখিত পরীক্ষার রুটিন অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হয়েছে। মাত্র ৬০ দিনে ১২০০ নম্বরের বিসিএস লিখিত সিলেবাস শেষ করা নতুন পরীক্ষার্থীদের পক্ষে অসম্ভব উল্লেখ করে তারা সময় বৃদ্ধির দাবি জানান। তাদের অভিযোগ, অভিজ্ঞ পরীক্ষার্থীরা কিছুটা সুবিধায় থাকলেও নতুনদের জন্য এই রুটিন ‘বৈষম্যমূলক’।

আন্দোলনকারী শিক্ষার্থী সাদিক খান বলেন, হঠাৎ করে এক মাসের নোটিশে রুটিন প্রকাশ করা হয়েছে। এতে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সময় না বাড়ালে সিদ্ধান্ত মানা হবে না।

অবরোধের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষার্থীরাও বড় ধরনের বিড়ম্বনায় পড়েন। অনেককে গাড়ি ফেলে হেঁটে যেতে দেখা যায়।

ব্যবসায় অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, রাস্তা বন্ধ থাকায় ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোটাই কঠিন হয়ে গেছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০