গণভোট অধ্যাদেশ–২০২৫-এর খসড়া নীতিমালা অধ্যাদেশ হিসেবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি চূড়ান্তভাবে গৃহীত হয়।
এর আগের ২০ নভেম্বরের বৈঠকে পরিষদ গণভোট আইনকে অনুমোদন দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কার বিষয়গুলোতে জনগণের মতামত জানতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের উদ্যোগ নেয় সরকার। এ কারণে গণভোট বাস্তবায়নের জন্য আইনি কাঠামো প্রণয়ন করা জরুরি হয়ে পড়ে।
সরকার তখন জানায়, কয়েকটি কার্যদিবসের মধ্যেই গণভোট সংক্রান্ত অধ্যাদেশ চূড়ান্ত আকারে অনুমোদন দেওয়া হবে। এবার উপদেষ্টা পরিষদ সেটিই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করল।
আর/