MNB News
৩০ নভেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া আগের মতোই জটিল অবস্থায় আছেন : রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

কয়েক দিন ধরে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে, যা নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানান।

রিজভী বলেন, ম্যাডামের অবস্থায় এখনো কোনো উন্নতি নেই। তিনি আগের মতোই জটিল অবস্থায় আছেন।

বিদেশে নেওয়ার বিষয়ে তিনি জানান, মেডিকেল বোর্ড এখনো কোনো সুপারিশ দেয়নি।

তিনি বলেন, বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

খালেদা জিয়ার অসুস্থতার কারণে ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।

হাসপাতালের সামনে অতিরিক্ত ভিড় না করার অনুরোধ জানিয়ে রিজভী বলেন, এমন ভিড় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। তাই সবাইকে নিজ নিজ স্থান থেকে দোয়া করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, বিএনপির শীর্ষ নেতারা নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সকল তথ্য মেডিকেল বোর্ড থেকেই পাচ্ছেন।

৮১ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও অক্টোবর মাসে তিনি একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

এর আগে ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন সেখানে থাকার পর দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছিলেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০