MNB News
২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

পঞ্চগড়ে শীতের প্রকোপ ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে তেঁতুলিয়াসহ পুরো জেলায় শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়ে গেছে। টানা কয়েকদিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামার পর আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে নেমেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ, যা শীতের প্রভাবকে আরও ঘনীভূত করেছে। সকাল ৭টা পর্যন্ত পুরো উপজেলা কুয়াশার ঘন চাদরে ঢাকা ছিল। দীর্ঘসময় ধরে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে যানবাহনের গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম।

এর আগের দিন সোমবার (১লা ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের কয়েক দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। যদিও দিনে রোদ থাকে, কিন্তু ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে।

চাকলাহাট এলাকার একজন অটোচালক গণমাধ্যমকে বলেন, ভোর বেলা রাস্তায় নামলে হাত-পা জমে আসে। কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে খুব আস্তে চালাতে হয়। শীতের জন্য আগের মতো যাত্রীও পাওয়া যাচ্ছে না, আয় কমে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, তেঁতুলিয়ায় প্রতিদিনই শীতের তীব্রতা আরও বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ তা কমে ১১ দশমিক ৭ ডিগ্রিতে নেমে এসেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০