বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি জানাতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ জানিয়েছেন, আগামী শুক্রবার তাঁকে কাতার থেকে আসা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক্তারসহ সঙ্গে থাকবেন ১৪ জন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর দেড়টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
ডা. জাহিদ জানান, চিকিৎসা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে এবং প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই উড়োজাহাজে করে লন্ডনে নেওয়ার উদ্যোগ চূড়ান্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুরো যাত্রাপথে চিকিৎসাসেবার নিশ্চয়তা দিতে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি পূর্ণাঙ্গ দল এয়ার অ্যাম্বুলেন্সে সঙ্গে থাকবেন।
আর/