MNB News
৭ ডিসেম্বর ২০২৫, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীতে স্পিনিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার এন আর স্পিনিং মিলসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে কারখানার সংরক্ষিত তুলার ভাণ্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস।

গুদামের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসতে দেখেই আশপাশের মানুষ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়ার পরপরই মাধবদীর দুটি ও নরসিংদী স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর অভিযান শুরু করে।

পরবর্তীতে পলাশ ফায়ার সার্ভিসের দুইটি এবং মনোহরদী ও শিবপুরের একটি করে ইউনিট যুক্ত হয়ে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন দমনে আসে।

তিনি বলেন, “কারখানার তুলা রাখার অংশে আগুন ধরে যায়। এখনো ভেতরে ধোঁয়া রয়েছে, আমাদের কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির হিসাব তদন্তের পর নিশ্চিত করা যাবে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য, তুলা অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কারখানার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের মানবিক বা শিল্পক্ষতির ঝুঁকি এড়ানো গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০