আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম ধাপের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। বুধবার (১০ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে বাছাই করা ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারী এবং দলের সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা।
নিজ বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দলটি অর্থনির্ভর রাজনীতি থেকে সরে এসে নির্বাচন কমিশনের সব বিধিবিধান মেনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। তিনি আরও সতর্ক করেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির মনোনয়ন বাতিল করা হবে।
তিনি জানান, বিএনপি ও জামায়াতের ভেতরে সংস্কার-সমর্থিত যারা বিদ্রোহী হিসেবে পরিচিত, তাদের মধ্যে উপযুক্তদের দ্বিতীয় ধাপে এনসিপির তালিকায় স্থান দেওয়া হবে। পাশাপাশি তিন পর্যায়ে পর্যায়ক্রমে সব মনোনয়ন ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মনোনয়ন তালিকা প্রকাশের সময় সদস্য সচিব আখতার হোসেন বলেন, নারী-পুরুষসহ নানা সামাজিক শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে জনগণের অভিযোগ পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে সেই মনোনয়ন বাতিলের সিদ্ধান্তও নেওয়া হবে।
প্রথম ধাপে ঘোষিত ১২৫ আসনের প্রার্থীদের তালিকা:
পঞ্চগড়-১: মো. সারজিস আলম ,ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: ম. আখতার হোসেন, কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২: ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি, চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান), নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫: মনিরা শারমিন, নাটোর-২: স. আব্দুল মান্নাফ, নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের, সিরাজগঞ্জ-৬: এস. এম. সাইফ মোস্তাফিজ
পাবনা-৪: অধ্যক্ষ ডা. মো. আব্দুল মজিদ, মেহেরপুর-১: মো. সোহেল রানা, মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ, চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝিনাইদহ-১: এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার), যশোর-৪: মো. শাহজাহান কবীর, মাগুরা-২: মো. তরিকুল ইসলাম
বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ, খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান, খুলনা-২: ফরিদুল হক, পটুয়াখালী-১: এডভোকেট জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন, ভোলা-১: এডভোকেট মো. জিয়াউর রহমান, বরিশাল-৪: আবু সাঈদ মুসা, বরিশাল-৫: মো. নুরুল হুদা চৌধুরী
ঝালকাঠি-১: ডা. মাহমুদা আলম মিতু, পিরোজপুর-৩: স. ড. মো. শামীম হামিদী
টাঙ্গাইল-১: সাইদুল ইসলাম (শহীদ সাজিদ পরিবার), টাঙ্গাইল-৩: সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল-৫: মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল-৭: খন্দকার মাসুদ পারভেজ
জামালপুর-৪: ডা. মো. মোশাররফ হোসেন, শেরপুর-১: ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া
শেরপুর-২: খোকন চন্দ্র বর্মণ (আহত), ময়মনসিংহ-১: মো. আবু রেহান, ময়মনসিংহ-৩: কবি সেলিম বালা, ময়মনসিংহ-৫: মিয়াজ মেহরাব তালুকদার, ময়মনসিংহ-৬: জাবেদ রাসিন, ময়মনসিংহ-৭: এডভোকেট এ. টি. এম. মাহবুব-উল আলম, ময়মনসিংহ-৯: আশিকিন আলম (রাজন), ময়মনসিংহ-১১: তানহা শান্তা
নেত্রকোণা-২: ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোণা-৩: প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম), কিশোরগঞ্জ-২: আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল), কিশোরগঞ্জ-৩: শেখ খায়রুল কবির আহমেদ
মুন্সিগঞ্জ-১: আলী নেওয়াজ, মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম
ঢাকা-১: মো. রাসেল আহমেদ, ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫: এস. এম. শাহরিয়ার, ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯: ডা. তাসনিম জারা, ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম, ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩: আকরাম হুসাইন, ঢাকা-১৫: মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
নরসিংদী-১: মো. আবদুল্লাহ আল ফয়সাল, নরসিংদী-২: সারোয়ার তুষার, নরসিংদী-৪: ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর, নরসিংদী-৫: মো. নাজমুল হক সিকদার
নারায়ণগঞ্জ-৪: এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫: আহমেদুর রহমান তনু
রাজবাড়ী-২: সাইয়েদ জামিল (জামিল হিজাযী), ফরিদপুর-৩: সৈয়দা নীলিমা দোলা
গোপালগঞ্জ-১: প্রলয় কুমার পাল, গোপালগঞ্জ-৩: মো. আরিফুল দাড়িয়া
শরীয়তপুর-১: মো. আব্দুর রহমান
সিলেট-১: এহতেশাম হক, সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪: মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪: প্রীতম দাশ, হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক
ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা আশরাফ উদ্দিন মাহদি, ব্রাহ্মণবাড়িয়া-৩: মো. আতাউল্লাহ, কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৬: নাভিদ নওরোজ শাহ
চাঁদপুর-১: আরিফুল ইসলাম, চাঁদপুর-২: ইসরাত জাহান বিন্দু, চাঁদপুর-৫: মো. মাহাবুব আলম, ফেনী-৩: মো. আবুল কাশেম
নোয়াখালী-১: ব্যারিস্টার মো. ওমর ফারুক, নোয়াখালী-৫: এডভোকেট হুমায়রা নূর, নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ
চট্টগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯: মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০: সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১: মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩: জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪: মুহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম-১৫: আবদুল মাবুদ সৈয়দ, চট্টগ্রাম-১৬: মীর আরশাদুল হক
কক্সবাজার-১: মো. মাইমুল আহসাম খান, কক্সবাজার-২: আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, কক্সবাজার-৪: মুহাম্মদ হোসাইন
খাগড়াছড়ি: এডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটি: প্রিয় চাকমা, বান্দরবান: মংসা প্রু চৌধুরী
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আসনগুলোর প্রার্থী তালিকা পরবর্তী ধাপে প্রকাশ করা হবে। নেতৃত্ব নির্বাচনে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে শিক্ষিত, সৎ, পেশাজীবী ও রাষ্ট্র-সংস্কারমুখী তরুণদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
৬ নভেম্বর থেকে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিক্রি প্রক্রিয়া আবেদনকারীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ে ১,৪৮৪টি ফর্ম বিক্রি হয়। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে কিছু অসন্তোষও তৈরি হয়েছে বলে জানা গেছে।
আর/