MNB News
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাফল্য ও সুন্দর সংসার থাকা সত্ত্বেও বিষণ্ণতায় ভুগছেন শুভশ্রী!

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। টালিউডের ‘লেডি সুপারস্টার’ হিসেবেও পরিচিতি রয়েছে যার। কর্মজীবনের সাফল্য এবং পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুন্দর পারিবারিক জীবন ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি একসময় বিষণ্ণতা বা মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জানান, জীবনে এত সাফল্য ও সুন্দর সংসার থাকা সত্ত্বেও তিনিও বিষণ্ণতায় ভুগেছেন। এই অভিজ্ঞতার পর তিনি বুঝতে পেরেছেন মানসিক সমস্যা কতটা ভয়াবহ হতে পারে।

অভিনেত্রী বলেন, ‘আমিও সেই সময় ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি। তবে সেক্ষেত্রে আমার কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়নি ঠিকই। কিন্তু আমি বুঝেছিলাম ডিপ্রেশন ঠিক কী হয়। আগে হয়তো বুঝতাম না। কিন্তু এটা যে কতটা ভয়াবহ হতে পারে, সেটা আমি এখন বুঝি।’

শুভশ্রী মনে করেন, শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও একটি রোগ, এবং এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। তিনি বলেন, ‘কাউন্সেলিং একটা মেডিকেল পার্ট। আমি সেটাকে এড়িয়ে যেতে চাই না। কারণ আজ থেকে ২০ বছর আগে মানসিক স্বাস্থ্য নিয়ে এতটা সচেতন আমরা ছিলাম না। যদি মানসিক সমস্যা দেখা দেয় বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে, বা ওষুধ নেওয়ার প্রয়োজন পড়ে, সেটার মধ্যে কিন্তু কোনো খারাপ বিষয় নেই। সেক্ষেত্রে আমার মনে হয় সাহায্য নেওয়া প্রয়োজন। কারণ শারীরিক অসুখের মতো এটাও কিন্তু অসুখ।’

ব্যক্তিগত জীবনে এমন চ্যালেঞ্জের সম্মুখীন হলেও শুভশ্রী গাঙ্গুলীর কর্মজীবন এখন ব্যস্ততায়। চলতি বছরে তার ‘গৃহপ্রবেশ’ ছবিটি মুক্তি পায়, যা দর্শকের মনে দাগ কেটেছে। এছাড়া প্রায় ১০ বছর ধরে আটকে থাকা তার অন্য ছবি ‘ধূমকেতু’-ও এ বছর মুক্তি পায়। এদিকে তার অভিনীত সিরিজ ‘অনুসন্ধান’ সম্প্রতি মুক্তি পেয়েছে।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০