MNB News
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জের তাড়াশে রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। এদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার। 

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টা তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের ৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তার মধ্যেও ছিল সিরাজগঞ্জ জেলা।

তীব্র শীত ও কুয়াশায় সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকালের কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে এবং বাতাসের কারণে মানুষজন আরও বিপাকে পড়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রভাব কমে যাচ্ছে।

তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, রোববার সকাল ৬টায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়। সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

কৃষক ফিরোজ হাসান বলেন, দিন যত যাচ্ছে, শীত তত বেশি অনুভব হচ্ছে। সকালের কুয়াশায় সামান্য দূরের কিছুও দেখা যায় না। মাঠে কাজ করা আরও কঠিন, তবুও জীবিকার প্রয়োজনে বের হতেই হচ্ছে। আজ বেলা যত বাড়ছে, কুয়াশার প্রভাব সময়ের সাথে সাথে কমে যাচ্ছে।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০