MNB News
৩ জানুয়ারি ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে স্কুলের সংখ্যা বাড়াতে হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের জনসংখ্যা বর্তমানে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।

শনিবার (৩রা জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে অবস্থিতি পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবে না। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশের বা টিনের বেড়া ছিল, কিন্ত পড়ালেখা ছিল অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিল।

এ সময় স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে আসেন সালাহউদ্দিন আহমদ।

চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন এবং গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেনল ওই সময় তিনি উপস্থিত ছিলেন।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০