MNB News
৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চারপাশ ঝাপসা, ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। এ অবস্থায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় কোনো উড়োজাহাজ ঢাকা ছাড়তে পারেনি, তেমনি নামতেও পারেনি কোনো ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি। একই কারণে ঢাকার আকাশে অবস্থান করা প্রায় ৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে ব্যর্থ হয়। পরে সকাল ৯টা ৫২ মিনিটে কুয়াশা কিছুটা কেটে গেলে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি তেমন নয়। মূলত সকাল ৬টার পর থেকে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা ছিল না। ফলে কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরিস্থিতি উন্নত হওয়ার পর ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ⁠ছয়টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট হ্যানয় বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টায় এক পূর্বাভাসে জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০