MNB News
১০ জানুয়ারি ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসপাতালে জন্মদিনের কেক কাটেন আফসানা মিমি কিন্তু কেন?

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি গত ২০শে ডিসেম্বর ৫৭ বছরে পা রেখেছেন। কিন্তু প্রতি বছর জন্মদিন এলেই তিনি কোনো আয়োজন বা উদযাপনে নয়, হাজির হন ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে। সেদিন সেখানে জন্ম নেওয়া শিশুদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন তিনি। বছরের পর বছর নিঃশব্দে এই মানবিক কাজটি করে যাচ্ছেন মিমি।

এই উদ্যোগের পেছনের কারণ সম্প্রতি প্রকাশ করেছেন আফসানা মিমি। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন জীবনের নানা অজানা গল্প।

পডকাস্টে নিজের নাম নিয়েও মজার এক তথ্য জানান মিমি। ছোটবেলায় ‘মিমি’ চকোলেট খুব পছন্দ করতেন তিনি। সেখান থেকেই নিজের আগ্রহে এই নামটি বেছে নেন। তার ভালো নাম আফসানা করিম। বড় বোন অ্যানির সঙ্গে মিল রেখে পরিবারের দেওয়া ডাকনাম ছিল জুনি। বাবা ডাকতেন ‘মিম’। পরে সেখান থেকেই ‘মিমি’ নামটি নিজের করে নেন তিনি। মজা করে বলেন, ‘আমি বোধ হয় পৃথিবীর একমাত্র শিশু, যে নিজের নাম নিজেই চূড়ান্ত করেছে।’

জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত এই বিশেষ পর্বটি আজ (১০ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০