MNB News
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মহাকাশে মারিওর নতুন অভিযান

বিখ্যাত ভিডিও গেম চরিত্র মারিও আবার ফিরছে বড় পর্দায়। এবার তার যাত্রা পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’র নতুন ট্রেলার; সেখানেই উঠে এলো মারিওর মহাকাশ অভিযান।

যুক্তরাষ্ট্রে চলছে ক্রীড়া অনুষ্ঠান সুপার বোল-২৬ এর আয়োজন। সেখানেই উন্মুক্ত করা হয় অ্যানিমেটেড এই সিনেমার দ্বিতীয় ট্রেলার। তাতে দেখা যায়, মূল চরিত্র মারিও ও লুইজি প্রথমবারের মতো পরিচিত হচ্ছে ইয়োশি নামের এক ডাইনোসর বন্ধুর সঙ্গে।

এছাড়াও ট্রেলারে প্রিন্সেস পিচ ও টোডকে সঙ্গী করে তাদের মহাকাশের রহস্যময় সব গ্রহে পাড়ি দিতে দেখা যায়। অভিযানের পথে নতুন চ্যালেঞ্জ আর শত্রুর মুখোমুখি হয়- এমনটাও দেখা গেছে।

২০২৩ সালে মুক্তি পাওয় ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’, তারই সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যারন হরভাথ ও মাইকেল জেলেনিক। চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ ফোগেল। প্রযোজনা করছে ইলুমিনেশন ও নিনটেন্ডো; প্রযোজক হিসেবে আছেন ক্রিস মেলেদান্দ্রি ও শিগেরু মিয়ামোতো।

আগের মতো এবারও মারিও চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস প্র্যাট। অন্য চরিত্রগুলোতে আছেন আনিয়া টেলর-জয়, চার্লি ডে, জ্যাক ব্ল্যাক ও ব্রি লারসন।

উল্লেখ্য, আগের সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছিল প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার, যা সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা ছিল। নিনটেনডোর জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে তৈরি নতুন এই সিনেমাটি আগামী ১ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০