MNB News
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি তল্লাশি করছেন তারা।

বুধবার (১১ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের শিশুমেলা এলাকায় শেরেবাংলা নগরের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদের নেতৃত্বে এই চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টকালে তিনি সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সড়কে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটার এবং ভোটকেন্দ্রে নিরাপত্তায় আমাদের মূল উদ্দেশ্য। এই এলাকায় যত ভোটার আছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তাদের নিরাপত্তার জন্যই আমরা নিয়োজিত আছি। আমরা সকাল থেকে এখানে চেকপোস্ট করছি। চেকপোষ্টে যেসব গাড়ি চলাচল কথা নয় এবং সরকার কর্তৃক যেসব যানবাহনকে সীমিতকরণ করা হয়েছে তাদেরকে ধরছি এবং আইনের হাতে সোপর্দ করছি।

তিনি আরো বলেন, আমরা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি কেন্দ্রের টহল টিম রয়েছে।

ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হলে সে ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা এটাকে মোটেও কোনো ছাড় দেব না বা প্রশ্রয় দেব না, সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাব এবং যেকোনো মূল্যে প্রতিহত করব। সকাল থেকে কোনো ধরনের তবে বেশ কয়েকটি মোটরসাইকেল পেয়েছি সেগুলোকে আমরা জব্দ করেছি।
এস/

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০