MNB News
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে রোজা শুরু কবে?

পাকিস্তানে এবার রোজা শুরুর তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, এবার রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। সেদিন পাকিস্তান সময় বিকেল ৫টা ১ মিনিটে চাঁদ ও সূর্যের সংযোগ ঘটবে।

ধর্ম মন্ত্রণালয়ের গবেষণা ও রেফারেন্স উইংয়ের কাছে পাঠানো এক পরামর্শ বিজ্ঞপ্তিতে পিএমডি জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার যুক্তিসংগত সম্ভাবনা রয়েছে। ওই দিনটি হবে শাবান মাসের ২৯ তারিখ।

পিএমডিরডাটা প্রসেসিং সেন্টার (সিডিপিসি) জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তানের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। ফলে চাঁদ দেখার ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনাই বেশি। দেশটির গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

পিএমডি প্রদেশভিত্তিকভাবে চাঁদ দৃশ্যমান থাকার সম্ভাব্য সময়ও জানিয়েছে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিন্ধু প্রদেশে সন্ধ্যা ৭টা ২৪ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যেতে পারে। পাঞ্জাবে চাঁদ থাকার সম্ভাব্য সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিট পর্যন্ত, বেলুচিস্তানে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট, খাইবার পাখতুনখোয়ায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিট, কাশ্মীরে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট এবং গিলগিট-বালতিস্তানে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত।

প্রচলিত রীতি অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কমিটিগুলোর বৈঠকও হবে। কেন্দ্রীয় বৈঠকে বিভিন্ন মাযহাবের আলেমরা অংশ নেবেন। চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হবে।

যদি ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে পাকিস্তানে প্রথম রোজা পালিত হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে।

সূত্র : গালফ নিউজ
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০