MNB News
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট দিয়ে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন নায়িকা বর্ষা

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। এরই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, চশমা পরিহিত স্নিগ্ধ সাজে বর্ষা তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন, যাতে শোভা পাচ্ছে ভোট দেওয়ার চিহ্ন। তার মুখে ছিল সন্তোষের হাসি।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে এই নায়িকা লেখেন, আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ।

তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে বর্ষা ঠিক কোন নির্বাচনী আসন থেকে ভোট দিয়েছেন, তা তার পোস্টে উল্লেখ করেননি।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলো থেকে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০