MNB News
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার এনসিপি নেত্রী ডা. মিতু

‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতের এক নেতাকে অবরুদ্ধ করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে নাজেহাল হওয়ার অভিযোগ করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।

ঘটনাস্থল থেকেই তিনি ফেসবুক লাইভ করেন। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি। ‎‎ভুক্তভোগী আইউব আলি (৫৮) কাঠালিয়া সদর উপজেলা ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক। অভিযোগ রয়েছে, তাকে ধরে রেখে ফোন ও পকেট তল্লাশি এবং মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

‎‎ডা. মাহমুদা আলম মিতু তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, অবরুদ্ধ নেতার মেয়ে কান্নাজড়িত কণ্ঠে তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, ‘মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল আব্বুকে মেরে ফেলবে, আপনি কোথায়? পরে আমি ঘটনাস্থলে যাই। বাইরে থেকে চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে মারধর করা হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে।’

‎তিনি আরও অভিযোগ করেন, ‘ওরা টাকা নিয়ে মারছিল এবং বলছিল তুই ভোটারদের টাকা দিচ্ছিস, বল। ভিডিও করবো। আমি সেখানে গেলে আমার সঙ্গে থাকা গার্ডদের গায়েও হাত তোলে।’

‎এ বিষয়ে ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক বলেন, ‘মাহমুদা মিতু এখন একজন জাতীয় নেত্রী। তিনি দশ দলীয় জোটের হয়ে সারাদেশে প্রচারণা চালিয়েছেন। এখন তিনিও যদি নিজের এলাকায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।’

‎ডা. মাহমুদা মিতু বলেন, ‘ফোন পেয়ে গিয়ে অবরুদ্ধ নেতাকে উদ্ধার করি, তবে তাকে মারধর করা হয়েছে ও তার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় আমার সঙ্গে থাকা লোকজনের ওপরও হামলা হয়েছে।’

‎কাঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান বলেন, ‘এ ঘটনা আগেই সমাধান হয়ে গেছিলো। পরে ডা. মিতু পুনরায় গিয়ে ফেসবুক লাইভ দিয়েছেন। তবে আমরা কোন অভিযোগ পাইনি, পেলে ব্যাবস্থা নিবো।’
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০