MNB News
১৮ এপ্রিল ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

২৫ দিন পর দেশে ফিরেছে সৌদি প্রবাসী শাফিউল ইসলামের (৩৫) মরদেহ। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে কসবা কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে, শুক্রবার রাতে একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে শনিবার ভোরে মরদেহ নিজ গ্রাম কসবায় নেওয়া হয়।

শাফিউল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের আবুল ফজলের ছেলে। পরিবারের স্বপ্ন পূরণে এবং দুই কন্যা সন্তানের ভবিষ্যৎ গড়তে মাত্র এক বছর আগে তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু প্রবাস জীবনের এক ভয়াবহ দুর্ঘটনা তার জীবন কেড়ে নেয়।

জানা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন শাফিউল ইসলাম। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কিং খালেদ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানে নিবিড় চিকিৎসা চলতে থাকে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গত ২৩ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে কসবা গ্রামে নেমে আসে গভীর শোক। স্ত্রী, দুই কন্যা, বাবা-মা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মৃত্যুর পর প্রশাসনিক নানা জটিলতা, দূতাবাসের অনুমতি ও ফ্লাইট ব্যবস্থার কারণে মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। দীর্ঘ ২৫ দিন পর অবশেষে শুক্রবার রাতে একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে আজ ভোরে মরদেহ নিজ গ্রাম কসবায় আনা হয়। মরদেহ গ্রামে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই শেষবারের মতো শাফিউলকে দেখতে শত শত মানুষ ভিড় করেন। স্বজনদের আহাজারি ও বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পরিবার এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শাফিউল দেশে থাকলে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের একজন মানুষ। পরিবারের স্বচ্ছলতার জন্য মাত্র এক বছর আগে তিনি প্রবাসে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে তাকে লাশ হয়ে ফিরতে হলো।

প্রতিবেশী আবু রাইহান বলেন, ওনাকে আমি মামা বলে ডাকতাম। উনি খুব ভালো মানুষ ছিলেন। ওনার দুইটা মেয়ে আছে, বড় মেয়ে ৮ম শ্রেণিতে আর ছোট মেয়ে ১ম শ্রেণিতে পড়ে। দেশে উনি ওয়েল্ডিংয়ের কাজ করতেন। প্রবাসে যাওয়াও বেশিদিন হয়নি। এভাবে এমন দুর্ঘটনা সত্যিই খুব কষ্টদায়ক। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন এবং পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিন।

আবেগাপ্লুত কণ্ঠে শাফিউলের বাবা আবুল ফজল বলেন, আমার ছেলে আমাদের পরিবারের স্বপ্ন ছিল। সে দেশে থেকে কষ্ট করে কাজ করতো, পরে আমাদের ভালো রাখার জন্য বিদেশে গিয়েছিল। কিন্তু আমরা ভাবিনি সে এভাবে লাশ হয়ে ফিরবে। এখন তার দুইটা ছোট মেয়ে নিয়ে আমরা কীভাবে চলবো বুঝতে পারছি না। আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাত দান করেন।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, প্রবাসে কর্মরত অবস্থায় এমন একটি দুর্ঘটনায় একজন যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আসলে, সরকারি যেসব সুবিধা পাওয়ার কথা রয়েছে, সেগুলো নিশ্চিত করতে আমরা সার্বিক সহযোগিতা করবো।

শাফিউল ইসলামের এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং প্রবাস জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০