চব্বিশের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। এই সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
প্রসিকিউশন পক্ষ জানায়, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের অপরাধে সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। আদালতের কাছে তারা আসামিদের কঠোরতম দণ্ডের আবেদন জানান।
আগামী সোমবার আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর মামলাটি রায় ঘোষণার জন্য প্রস্তুত হবে বলে জানা গেছে।
প্রসিকিউশন আরও প্রস্তাব করে, মামলায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দিতে আসামিদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা যেতে পারে।
আর/