আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) তাদের এ বৈঠক হয়। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধের ভবিষ্যত নিয়ে ট্রাম্প-জেলেনস্কি বিভক্ত অবস্থানে ছিলেন।

ট্রাম্প ও জেলেনস্কি কয়েক ঘণ্টাব্যাপী আলোচনা করেন। ওই সময় দুই দেশের উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সিএনএনকে কয়েকটি সূত্র জানিয়েছে বৈঠকটি ছিল, উত্তপ্ত, স্পষ্ট এবং অস্বস্তিকর।

ট্রাম্প জেলেনস্কিকে ‘স্পষ্ট ও সরাসরি’ বক্তব্যে জানান— এ মূহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়া হবে না। যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে।

এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের বিশ্বাস ইউক্রেন যুদ্ধ দীর্ঘ ও বাড়াতে চেষ্টা করছে। এছাড়া আসন্ন শীত মৌসুমে পরাজয় নিয়ে তারা শঙ্কিত।

বৈঠক শেষ হওয়ার পর ট্রাম্প যুদ্ধের বর্তমান অবস্থার ওপর যুদ্ধবিরতি চুক্তি করার ওপর জোর দেন। অর্থাৎ রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে।

বর্তমান বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ট্রাম্প এমন চাপ দিচ্ছেন বলে জানা গেছে। অপর এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন এ যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে। এ কারণে যুদ্ধবিরতির মাধ্যমে এখনই এ রক্তপাত থামানো উচিত।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০