MNB News
২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশজুড়ে কমেছে বৃষ্টি, বেড়েছে গরম : আজও শুষ্ক থাকবে আবহাওয়া

অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কোথাও কোথাও অল্প কিছু এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও, গতকাল বুধবার দেশের কোথাও বৃষ্টির দেখা মেলেনি। বরং কার্তিক মাসের শুরুতেই তাপমাত্রা বাড়ছে, বাড়ছে গরমের দাপট। রাজধানী ঢাকায় গতকাল আবহাওয়া ছিল শুষ্ক ও অস্বস্তিকর গরমে ভরপুর।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর)ও দেশের অধিকাংশ এলাকায় একই আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের অঞ্চলের পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে সারাদেশে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা গতকালের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই লঘুচাপের সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

কার্তিক মাসে গরম পড়ার কারণ ব্যাখ্যা করে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, “অক্টোবর মাস মূলত বর্ষা-পরবর্তী সময়। এই সময়ে আবহাওয়া কিছুটা অনিশ্চিত থাকে। বৃষ্টি কমে যায়, আকাশে মেঘের পরিমাণ হ্রাস পায়, ফলে সূর্যের তাপ বেশি লাগে। তাই এই সময় গরম বেশি অনুভূত হয়।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০