MNB News
২৪ অক্টোবর ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি, অনেকে নির্যাতন ও অপহরণের শিকার

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। এদের অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

‎শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে একটি বিশেষ ভাড়া করা উড়োজাহাজে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

‎ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, শারীরিক নির্যাতন ও অর্থ আদায়ের শিকার হন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎ঢাকায় পৌঁছার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একই সঙ্গে ফেরত আসা ব্যক্তিদের অনুরোধ করা হয়েছে, যেন তারা নিজের ভোগান্তির অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঝুঁকিপূর্ণ পথে না যায়।

‎আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে আর্থিক সহায়তা, খাবার এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

‎এদিকে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে এখনো কিছু বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০