admin
২২ নভেম্বর ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে বাঁধন সাহা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর ইসলামি তৌহিদী জনতার বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকা থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

আটক যুবক বাঁধন সাহা (৩২) বরমী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ সাদেক বলেন, মেসেঞ্জারের এক গ্রুপে নবীজি সম্পর্কে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মুহূর্তেই স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। বিভিন্ন মসজিদ–মাদ্রাসার ইমাম-মুসল্লিরা বরমী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাঁধনকে আটক করে। পরে হাজারো মানুষ তার বাড়ির সামনে জড়ো হলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, “নবীকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।” তিনি আরও দাবি করেন, আটক যুবক ইসকনের একজন সক্রিয় কর্মী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বিক্ষোভের কারণে রাতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত তাকে আটক করে হেফাজতে নেয়। বরমী বাজারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হলে পুলিশ ন্যায়বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
তিনি বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী যুবকটি ইসকনের সদস্য কি না—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেনি বরং প্রকৃত সমস্যা আড়াল হয়েছে : সিপিডি

হাসপাতালে ফজলে করিম, পেছাল অভিযোগ গঠন শুনানি

আর্জেন্টিনাকে চাপে রাখছে যে প্রতিপক্ষ!

১০

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

১১

ঈদযাত্রায় ভোগান্তি, পাটুরিয়া রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ ডাকাত

১৩

ট্রেনে উত্তরবঙ্গ রুটে নাজেহাল অবস্থা, ভুগছেন যাত্রীরা

১৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়াল ১৫ কিলোমিটার

১৫

জামালপুরে মহাসড়ক অবরোধের প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার

১৬

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

১৭

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

১৮

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

১৯

তারেক রহমানসহ বিএনপি নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন?

২০