MNB News
২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও প্রধান উপদেষ্টা | ছবি: সংগৃহীত

২০০৮ সালের পর আবারও বাংলাদেশে জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সবকিছু পরিকল্পনামাফিক চললে এটাই হবে ইইউ’র প্রথম পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানো।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নিযুক্ত  রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে তিনি জানান, ইইউ’র অনুমোদন প্রক্রিয়া এখনো চলমান থাকলেও প্রস্তাবিত মিশনে প্রায় ১৫০ থেকে ২০০ জনের সদস্য থাকতে পারে। এদের মধ্যে একটি অংশ ভোটের প্রায় ৬ সপ্তাহ আগে বাংলাদেশে এসে কাজ শুরু করবে এবং বাকিরা নির্বাচনের ১ সপ্তাহ আগে যোগ দেবেন।

রাষ্ট্রদূত মিলার বলেন, “২০০৮ সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাতে যাচ্ছে। পাশাপাশি দেশীয় পর্যবেক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।”

এক ঘণ্টার ও বেশি সময় ধরে চলা এই বৈঠকে, বাংলাদেশের সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রমখাতের অগ্রগতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জুলাইয়ে ঘোষিত জাতীয় সনদ–কে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের পথে “অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন। তিনি সাম্প্রতিক শ্রম আইন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

মাইকেল মিলার বলেন, “এসব উদ্যোগ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ভিত্তি গড়ে দিচ্ছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনের একটি বড় সুযোগ হবে।

তিনি আরও জানান, ইইউ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–এর সম্ভাবনা, বিমান ও নৌপরিবহন খাতে নতুন সুযোগ সৃষ্টি এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে যৌথ উদ্যোগ জোরদারের বিষয়গুলো।

প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল আধুনিকীকরণে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি এ.পি. মোলার–ম্যার্সকের সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

রাষ্ট্রদূত মিলার জানান, ড্যানিশ প্রতিষ্ঠানটি প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়, যা লালদিয়াকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক টার্মিনালে পরিণত করবে।

বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে দুই পক্ষই মতৈক্যে পৌঁছান।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০