MNB News
৩০ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

সংগৃহীত ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে কেশরহাট পৌরসভার কালিতলা এলাকায় (ময়দা মিলের পাশে) এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায়।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ভোর প্রায় সাড়ে ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের জোরালো সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রাণ হারান। সংঘর্ষের পরপরই মোটরসাইকেলে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যেই পুরো বাইকটিকে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ও মরদেহ উদ্ধার করেন। নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা যায়, তাঁর নাম ইসমাইল হোসাইন (২৫)। তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১০

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১১

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১২

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৩

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

১৪

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারীকে হত্যা, যা বললেন ট্রাম্প

১৫

আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

১৬

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

১৭

যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে : দেব

১৮

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

১৯

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

২০