ববি প্রতিনিধি : শাহিদ খান
৫ নভেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ববিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্প বাস্তবায়ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে কোরআন পৌঁছে দিতে। এটি নৈতিক জাগরণের এক আন্তরিক প্রচেষ্টা। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রায় দুই হাজার শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম।

প্রধান অতিথি সাদিক কায়েম বলেন, “হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের শহীদরাই আমাদের মূল নায়ক। বর্তমানে সারা বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির যে শিক্ষার্থী-বন্ধব কাজ করে যাচ্ছে, তা এই ছাত্রসমাজ ও শহীদদের ত্যাগের ফল। একই সাথে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।

পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিস্টদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।” সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্পের মাধ্যমে আমরা চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে কোরআন পৌঁছে দিতে। এটি নৈতিক জাগরণের এক আন্তরিক প্রচেষ্টা।”

রাবেয়া বসরী রুহিন কোরআন পেয়ে জানান, “আমি আজ এই কুরআন শরীফটি হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয় জীবনে ব্যস্ততার মাঝেও যেন আল্লাহর বাণীকে জানার ও অনুসরণের সুযোগ পাই — এই দোয়া করি। আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য। আশা করি, এই আয়োজন আরও অনেক শিক্ষার্থীর হৃদয়ে ইসলামের আলো ছড়িয়ে দেবে।”

মোহাম্মদ আরাফাত হোসেন বলেন “আজকের এই কোরআন বিতরণ কর্মসূচি আমার জীবনে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমরা প্রায়ই জ্ঞানের খোঁজে নানা বই পড়ি, কিন্তু জীবনের প্রকৃত দিকনির্দেশনা তো আল্লাহর বাণীতেই। তাই হাতে কুরআন পেয়ে মনে হচ্ছে যেন এক নতুন দায়িত্ব পেলাম — পড়বো, বুঝবো, এবং জীবনে প্রয়োগের চেষ্টা করব। আয়োজকদের জন্য দোয়া রইল।”

অনুষ্ঠানের অন্যতম আয়োজন ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক মোকাব্বেল শেখ জানান,”আলহামদুলিল্লাহ, আমাদের ভাইবোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রায় ২০০০ জন আগ্রহীর কাছে মহাগ্রন্থ আল-কোরআন পৌঁছাতে সক্ষম হয়েছি। আরও প্রায় ৫০০ ভাইবোন আজ নতুন রেজিষ্ট্রেশন করেছেন। যাদের সবাইকে আমরা শীঘ্রই পৌঁছে দিবো ইনশাআল্লাহ। আমাদের হাতে সর্বমোট ৩ হাজার ৫০০ পিচ কোরআন রয়েছে। ছাত্রশিবিরের প্রতি আপনাদের দেওয়া ড্যাসবোর্ডের প্রতিটি পরামর্শ আমরা বিশ্লেষণ করছি। শীঘ্রই আরেকটি সুখবর দিবো ইনশাআল্লাহ। এভাবে স্বতঃস্ফূর্ত পাশে থেকে সমালোচনা করাও ক্যাম্পাসের একটি অনন্য সৌন্দর্য। পারস্পরিক সহাবস্থানেই আগামীর বরিশাল বিশ্ববিদ্যালয়”।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য ছিলো আলাদাভাবে বসার জায়গা।এসময় পুরো ক্যাম্পাস জুড়ে কোরআনের আয়াত ও বিভিন্ন উপদেশ সম্বলিত ছাত্রশিবিরের ব্যানার দেখা যায়।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০