MNB News
৯ নভেম্বর ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট, ধেয়ে আসছে বাংলাদেশের দিকে!

সংগৃহীত ছবি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে , বাংলাদেশের দিকে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট ধেয়ে আসছে।

গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়।

ওই পোস্টে আরও বলা হয়েছে, কুয়াশা বেল্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বেশি সক্রিয় থাকতে পারে। এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে।

কুয়াশা বেল্ট কোনো শৈত্যপ্রবাহ নয়। এটির প্রভাবে উল্লেখিত বিভাগের বিভিন্ন স্থানে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। তাই এই কুয়াশা বেল্ট থাকাকালীন দেশে তীব্র শীতের সম্ভাবনা নেই। তবে দেশের বিভিন্নস্থানে রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির নিচে এবং কিছু কিছু স্থানে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, কুয়াশা বেল্ট কবে থেকে শুরু হবে এবং কোন জেলায় বেশি প্রভাব ফেলতে পারে তা শিগগিরই জানানো হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের শুষ্ক থাকতে পারে আবহাওয়া। ভোরের দিকে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০