MNB News
১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনা, ৪ মরদেহ উদ্ধার!

সংগৃহীত ছবি

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসী যাত্রী নিয়ে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়।

দেশটির সংগঠনটি জানায়, গত বৃহস্পতিবার রাতে আল-খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেন। এর মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু ছিল।

তবে দুর্ঘটনাকবলিত দুই নৌকায় থাকা ৯৫ জনের মধ্যে বাকি ৯১ জনের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য এখনও জানায়নি ঐ সংগঠনটি।

রেড ক্রিসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধার ও জীবিতদের উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করে।

উল্লেখ্য, অবৈধ পথে ইউরোপমুখী অভিবাসীদের জন্য লিবিয়া এখনও অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত করা হয়। এই সংকট মোকাবেলায় চাপে পড়তে হচ্ছে দেশটির সরকারকে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০