MNB News
১৬ নভেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে পাশ ১০৮ এবং জিপিএ-৫ ২৩ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২৩ জন শিক্ষার্থী এবং ১০৮ জন ফেল থেকে পাশ করেছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

বোর্ড সূত্র জানায়, এ বছর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। পুনঃনিরীক্ষণ করা হয়েছে ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র। এর মধ্যে ২ হাজার ৫৮৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়। নম্বর আপগ্রেড হয়েছে ২ হাজার ২১৩টি এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৫৮৭ পরীক্ষার্থীর। ফল পরিবর্তনের মাধ্যমে মোট উত্তীর্ণ বেড়েছে ১০৮ জন এবং জিপিএ-৫ বেড়েছে ২৩টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ ও খাতা পুনঃনিরীক্ষণ সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়নের পর রোববার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০