শুক্রবার সকাল ঠিক ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। বাংলাদেশ ছাড়াও ভারতের কিছু অংশেও এ কম্পন টের পাওয়া গেছে। আকস্মিক এই কম্পনে সাধারণ মানুষের মাঝে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঢাকার মগবাজার এলাকার এক বাসিন্দা, হুমায়ুন ফরিদ, জানান—অপ্রত্যাশিতভাবে ঘর কেঁপে ওঠায় তিনি বিছানা থেকে নিচে পড়ে যান। ভীত হয়ে দ্রুত ভবনের নিচতলায় নেমে আসেন। তাঁর মতে, আশপাশের বাসিন্দারাও আতঙ্কে বাইরে বের হয়ে আসে। সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ৫ দশমিক ২ হওয়ায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে।
আর/